হাবরা পৌরসভার আটজন নতুন প্রশাসক কে নিয়ে বৈঠক - The News Lion

হাবরা পৌরসভার আটজন নতুন প্রশাসক কে নিয়ে বৈঠক


দি নিউজ লায়ন;   হাবরা পৌরসভার আটজন নতুন প্রশাসক কে নিয়ে আজ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো হাবরা পৌরসভার বৈঠক শেষে মুখ্য প্রশাসক নিলিমেশ দাস জানান নতুন সদস্য ও পুরনো ৫ সদস্য নিয়ে আজ বৈঠক হলো।  সেখানে কোভিড পরিস্থিতিতে কি করে ভ্যাকসিন আরো দ্রুততার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারে আলোচনা হল।


এছাড়াও যে চারটি ওয়ার্ড কাউন্সিলর নেই সেই চারটি ওয়ার্ড এ কো-অর্ডিনেটর হিসাবে চারটি নাম প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে বোর্ডের নতুন প্রশাসক তপতী দত্ত জানান ভ্যাকসিন দ্রুততার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দিতে হবে যারা অসুস্থ এবং বয়সের ভারে  চলাফেরার ক্ষমতা নেই তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে এখনই মুখ্য পৌর প্রশাসক পদে বদল হওয়ার ব্যাপারে কোনো আলোচনা হয় নি বলে জানা গেছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.